বরিশালে বিএন‌পির সমাবেশে যোগ দিতে ড্রা‌মে নদী পার!

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

ব‌রিশা‌লে সব ধর‌নের যাত্রীবা‌হি যান চলাচল বন্ধ থাকায় বি‌ভিন্ন পন্থায় বিএন‌পির সমা‌বেশস্থ‌লে আস‌ছেন নেতাকর্মীরা। কেউ নৌকায়, আবার কেউ

2022-11-05T16:09:45+00:00
2022-11-05T16:12:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে বিএন‌পির সমাবেশে যোগ দিতে ড্রা‌মে নদী পার!
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:০৯ পিএম  আপডেট: ০৫.১১.২০২২ ৪:১২ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ব‌রিশা‌লে সব ধর‌নের যাত্রীবা‌হি যান চলাচল বন্ধ থাকায় বি‌ভিন্ন পন্থায় বিএন‌পির সমা‌বেশস্থ‌লে আস‌ছেন নেতাকর্মীরা। কেউ নৌকায়, আবার কেউ ট্রলা‌রে চে‌পে ব‌রিশা‌লে আস‌ছেন।

আবার কেউবা ড্রা‌মের ভেলায়ও নদী পারপার হ‌চ্ছেন। বিকেল পৌ‌নে ৩টায় ড্রা‌মের ওপর ভে‌সে নেতাকর্মীদের ব‌রিশালের মু‌ক্তি‌যোদ্ধা পার্ক সংলগ্ন নদী‌তে ট্রলার থে‌কে তী‌রে, আবার তীর থে‌কে ট্রলারে উঠতে দেখা গে‌ছে। আর এভা‌বে নদী পারাপার হয়ে সমা‌বেশস্থ‌লে আ‌সেন তারা।

ড্রা‌মে ভে‌সে আসা মো. র‌নি ব‌লেন, সরকার সবকিছু বন্ধ কর‌ছে যা‌তে সমা‌বেশস্থ‌লে আস‌তে না পা‌রি। ত‌বে ট্রলা‌রে রা‌তের আঁধা‌রে ‌এসেছি, কিন্তু এখন দি‌ন, তাই ভিড়‌তে দি‌চ্ছে না তী‌রে। ফলে ড্রা‌মের ওপর ভে‌সে তী‌রে এসছি। সমা‌বেশ সফল কর‌তেই হ‌বে আমা‌দের।

ড্রামে করে তীরে আসা শাওন নামে আরেকজন ব‌লেন, গণত‌ন্ত্র মুক্ত করার আ‌ন্দলনে কো‌নো ছাড় নয়। খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার আ‌ন্দলন চল‌বে। এদিকে সমা‌বেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী প‌থে সমা‌বেশস্থ‌লে আসছেন বি‌ভিন্ন উপা‌য়ে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy