কামারখন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫:০৬ পিএম (ভিজিট : ১৬১)

X
সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবা ট্যাবলেটসহ জেলহক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল উওর পাড়া থেকে জেলহককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার জামতৈল উওর পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
উপজেলায় ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলহককে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বাবু/জেএম