সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য খালি চেয়ার

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

এবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চের মাঝখানে চেয়ার

2022-11-05T17:18:13+00:00
2022-11-05T17:18:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য খালি চেয়ার
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৯৫)
X

এবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চের মাঝখানে চেয়ার খালি রেখে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে এই গণসমাবেশ।

আয়োজিত এই সমাবেশে মঞ্চের ঠিক মাঝখানে দুটি ফাঁকা চেয়ার রাখা হয়েছে। একটি চেয়ার খালেদা জিয়ার জন্য সাদা তোয়ালে দিয়ে আবৃত ও অন্যটি তারেক রহমানের জন্য সবুজ তোয়ালে দিয়ে আবৃত। গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এদিকে সমাবেশে যোগ দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy