বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম ওরফে রবিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে

2022-11-05T17:24:19+00:00
2022-11-05T17:24:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
খুনিদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫:২৪ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম ওরফে রবিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে বগুড়ার কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এসএসসি ভোকেশনাল কোর্সে নবম শ্রেণিতে পড়ত।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোদারপাড়া এলাকায় রবিউলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো চাকু দিয়ে রবিনের উরুতে আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা রবিউলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে সে মারা গেছে। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। খুনিরা শনাক্ত না হওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে শনিবার দুপুরে এলাকায় রবিনের লাশ আনা হলে বিক্ষুব্ধ জনগণ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy