মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর)

2022-11-06T15:03:42+00:00
2022-11-06T15:03:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৩:০৩ পিএম   (ভিজিট : ২০২)
X

মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে ঢাকার প্রাইম হাসপাতালে তিনি মারা যান। সকাল ৯টায় মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষাকেন্দ্রের সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় সবাই শোকাভিভূত।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy