কাপ্তাই হ্রদে ভেসে উঠল নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার সময় জেলেদের

2022-11-06T15:14:54+00:00
2022-11-06T15:14:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাপ্তাই হ্রদে ভেসে উঠল নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৩:১৪ পিএম   (ভিজিট : ২১৪)
X

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার সময়  জেলেদের জালে আটকে ভেসে আসে রিটনের নিথর দেহ। পরে রোববার সকালে এলোমিনা চাকমার মরদেহ ভেসে উঠে। নিহত দুজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন।  

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ উপস্থিত থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে বালুবাহী বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পানিতে পড়ে নিখোঁজ হন ওই দুই শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে ও রোববার সকালে হ্রদের দুর্ঘটনা স্থান থেকে ওই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালের সাথে মরদেহ ভেসে উঠে। এর আগে শুক্রবার দুপুরে হ্রদের কাট্রলী বিলে স্পিডবোট ও বালুবাহী বোটের সংঘর্ষে তারা নিখোঁজ হন। এই ঘটনায় আহত হয় আরও ৬ জন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy