বোয়ালমারীতে এক সদস্যের মামলায় চার ইউপি সদস্য কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি সদস্যের করা প্রতারণা মামলায় চার ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৬ নভেম্বর) দুপুরে

2022-11-06T18:50:13+00:00
2022-11-06T18:50:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোয়ালমারীতে এক সদস্যের মামলায় চার ইউপি সদস্য কারাগারে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি সদস্যের করা প্রতারণা মামলায় চার ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ইউপি সদস্যরা হলেন- উপজেলার রুপাপাত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য খন্দকার আইয়ুব আলী মঙ্গল (৪৮), ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মুনজুরুল ইসলাম (৪০), ৩ নম্বর ওয়ার্ড সদস্য রকিবুল বানিস (৩৬) ও ৪ নম্বর ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু (৫২)।

আদালত সূত্র জানায়, মাসখানেক আগে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আওয়াল মোল্যা (৬০) ওই চার ইউপি সদস্যের নামে প্রতারণার মামলা করেন। ওই মামলা হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রুপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, একটি প্রতারণা মামলায় তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy