তেঁতুলিয়ায় বাল্যবিয়ে ও আত্মহত্যাকে ‘না’ বলে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

বাল্যবিয়ে ও আত্মহত্যাকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়ে শপথ করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাতশ শিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) বিকেলে

2022-11-06T18:58:56+00:00
2022-11-06T19:02:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় বাল্যবিয়ে ও আত্মহত্যাকে ‘না’ বলে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম  আপডেট: ০৬.১১.২০২২ ৭:০২ পিএম  (ভিজিট : ২১৮)
X

বাল্যবিয়ে ও আত্মহত্যাকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়ে শপথ করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাতশ শিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ ও নগদ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। 

এ সময় শিক্ষার্থীদের নগদের সৌজন্যে পিরিয়ড বিষয়ক স্বাস্থ্য সচেতনতায় বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও নারীদের পিরিয়ড বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ডা. মুন্নী আক্তার বৃষ্টি।

বিদ্যালয়টির নবম শ্রেণির ঐশী ও দশম শ্রেণির আয়েশা সিদ্দিকা আখি বলেন, মেয়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ আয়োজন সত্যিই গর্বের। আসলে মেয়েদের খুব প্রয়োজনীয় জিনিস স্যানিটারি প্যাড। কিন্তু আমাদের দেশের দরিদ্রতার কারণে মেয়েরা উন্নতমানের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে না। এ জন্য শিশুস্বর্গকে ধন্যবাদ জানাই। আমাদের মেয়েদের আরও স্বাস্থ্য সচেতন হতে হবে। এ অনুষ্ঠানে আমরা বাল্যবিবাহ ও আত্মহত্যাকে ‘না’ বলে শপথ করছি।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক নারীর পিরিয়ড স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। এটি নিয়ে মেয়েদের লজ্জা নয়, তাদের স্বাস্থ্য সচেতনতায় বিষয়গুলো জানতে হবে। কিন্তু বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দরিদ্রতার কারণে এখনও বহু নারী মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। সেই সাথে আমাদের মেয়েদের পরিপক্ক বয়সের আগেই বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শিশুস্বর্গের এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

শিশুস্বর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি এক যুগের বেশি সময় ধরে দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে আসছে। ২০০৯ সালে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবীর আকন্দ। ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে। সীমান্তে অবহেলিত, হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণসহ শীতবস্ত্র, ঈদবস্ত্র, বেকার যুবক, নারীদের কর্মসংস্থান তৈরি করে আসছে স্বেচ্ছাসেবী শিশুস্বর্গ ফাউন্ডেশন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy