মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮০তম রাস পূর্ণিমা উৎসব আগামীকাল

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

আগামীকাল মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জে রাস পূর্ণিমা উৎসব। মঙ্গলবার দিন-রাতব্যপী কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এই

2022-11-07T15:47:13+00:00
2022-11-07T15:47:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮০তম রাস পূর্ণিমা উৎসব আগামীকাল
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৪৮২)
X

আগামীকাল মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জে রাস পূর্ণিমা উৎসব। মঙ্গলবার দিন-রাতব্যপী কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এই মহারাসলীলা অনুষ্ঠিত হবে।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ জানায়, গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের সুমহান ঐতিহ্যের ধারায় রাসপূর্ণিমার পুণ্য তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার ও জোড়ামণ্ডপে ১৮০তম ‘শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ’ মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে।

সুত্র জানায়, ভগবান শ্রীকৃষ্ণ অবিনাশী, অপরিমেয়, নির্গুণ ও গুন নিয়ন্তা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলার মাধ্যমে ভগবত প্রেম, আত্মা ও পরমাত্মার মধ্যে প্রেমাস্বাদন করেছিলেন। শ্রীকৃষ্ণের রাসলীলার অমৃত বার্তার মধ্য দিয়ে মানব প্রমের নির্মল সুখ, শান্তি ও অনাবিল আনন্দ বিজরিত। রাস পূর্ণিমার পুন্য তিথিতে আয়োজিত ‘শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ’ মহোৎসব সনাতন দিব্য চেতনায় ধর্মীয় মানবিক সৌহার্দ্যে হাজার হাজার পুণ্যার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে রচিত হবে সত্য সুন্দরের মহা মিলনমেলা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐতিহ্যের ঐশ্বর্যে ঐশ্বর্যবান মণিপুরী সম্প্রদায়ের ১৮০তম রাস পূর্ণিমা উৎসব মঙ্গলবার দিন-রাতব্যাপি অনুষ্ঠিত হবে। শেষ হবে বুধবার ঊষালগ্নে। এ রাস উৎসবে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী এবং দেশি-বিদেশি পর্টকরাও যোগ দেবেন। ভারত থেকেও আসবেন পুণার্থীরা।

সুত্র জানায়, রাস পূর্ণিমা উৎসবের মধ্য দিয়ে এদেশের সবল ধর্মের, বর্নের ও গোত্রের মানুষের মাঝে গড়ে ওঠে সম্প্রীতির এক অতুলনীয় সেতুবন্ধন। মঙ্গলবার দিন-রাতব্যাপি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এ রাস উৎসব। মঙ্গলবার রাত  সাড়ে ১০টা থেকে শুরু হবে রাস উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য। চলবে বুধবার ভোররাত পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার মান্ষু এখানে সমবেত হতে থাকবে। রাতে আগতদের মহামিলন ঘটবে এখানে। রাস উৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জের মাধবপুরে জোড়ামণ্ডপ ও তৎসংলগ্ন সড়কে বাহারি পণ্যের মেলা হাজার হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠবে। 

আয়োজক কমিটি জানান, রাস উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গেস্ট অব অনার হিসেবে থাকবেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy