প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪:১১ পিএম আপডেট: ০৭.১১.২০২২ ৪:১৪ পিএম (ভিজিট : ২৭৫)

X
বগুড়ায় কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসেদ আলী (৫৮) নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসেদ আলী বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। উক্ত মামলার অপর দুই নারী আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়ছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ মার্চ বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামে নিজ বাড়ির সীমানায় লাউ গাছের মাচা তৈরি করছিলেন নুরুল ইসলাম। এ সময় প্রতিবেশী আসেদ আলী ওই জায়গা নিজের দাবি করে কয়েকজন মিলে নুরুল ইসলামকে মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টায় তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী মোমেনা খাতুন তিনজনকে আসামি করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছর পর ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার অভিযুক্ত আসেদ আলীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি বলেন, কৃষক নুরুল হত্যায় আদালত আসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপর দুই আসামি ইমু বেগম এবং আনোয়ারা বেওয়াকে খালাস দিয়েছে আদালত।
বাবু/জেএম