কালিহাতীতে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার মেশিন ও ১ হাজার ৫০০ ফুট বালু

2022-11-07T16:21:44+00:00
2022-11-07T16:21:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪:২১ পিএম   (ভিজিট : ৩০০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার মেশিন ও ১ হাজার ৫০০ ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের টুনি মগড়ায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ১টি ড্রেজার মেশিন ও আনুমানিক ১ হাজার ৫০০ ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy