পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।সোমবার (৭ নভেম্বর) দুপুরের

2022-11-07T16:38:43+00:00
2022-11-07T16:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩১৮)
X


কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (৭ নভেম্বর) দুপুরের দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিতে মিছিল নিয়ে আসছিলেন নেতাকর্মীরা। এসময় পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ নেতাদের উপর লাঠিচার্জ ও গুলি করে। গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্যসহ আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy