সিরাজগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ শহরের কল্পনা বেকারিতে পাউরুটি তৈরির ময়দার সাথে কাঠের গুড়ার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলার

2022-11-07T17:16:22+00:00
2022-11-07T17:17:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:১৬ পিএম  আপডেট: ০৭.১১.২০২২ ৫:১৭ পিএম  (ভিজিট : ২৬৭)
X

সিরাজগঞ্জ শহরের কল্পনা বেকারিতে পাউরুটি তৈরির ময়দার সাথে কাঠের গুড়ার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার হোসেনপুর ও বড় বাজারে অভিযান পরিচালনাকালে বেকারি মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। 

একই সময় বনলতা সুইটস এর কেকের সেলফে ময়লার আস্তরণ থাকায় দশ হাজার টাকা আরও দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ময়দার সাথে কাঠের গুড়ার মিশ্রণ পাওয়ার বিষয়ে মাহমুদ হাসান রনি বলেন, বেকারিতে সাধারণত ইস্পাতের তৈরি কোন জিনিসের উপরে ময়দার খামির বানানো হয়। কিন্তু কল্পনা বেকারিতে সেটি পুরোনো ঘুণে ধরা কাঠের পাত্রের উপর বানানো হয়। এতে প্রতিবারই পাত্র থেকে কাঠের গুড়া পাউরুটির উপকরণ ময়দার সঙ্গে মিশে যাচ্ছে। যা স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকারক। এ ছাড়াও সেখানে খালি হাতেই পাউরুটির উপকরণ মাখানো হয়।

তিনি আরও জানান, সকালে জেলা সদর উপজেলার বড় বাজার ও হোসেনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy