ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক ১৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার

2022-11-07T17:29:33+00:00
2022-11-07T17:29:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক ১৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ নভেম্বর) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মো. রিদয় ফকির (১৯), নড়াইল কালিয়া উপজেলার মো. সামির শেখ (৩৫), হেনা শেখ (৩০), অলীমুল (৪), রহমতইল্লাহ (২), যশোরের অভয়নগর গ্রামের আরিফুল ইসলাম (২২), সুমি গাজী (২৩), জান্নাতুল ফারিয়া (১), সজীব খান (২৩), মাসুমা (১৭), খুলনা ফুলতলার কুলছুম (১৯), ফেরদাউস (৫) ও আরমান শেখ (২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত পিলার ৫২/২২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৩ জনকে আটক করা হয়। তারা সকলেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল।

তিনি আরও জানান, আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy