শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শার্শা উপজেলার গোড়পাড়া সীমান্ত থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে

2022-11-07T18:23:09+00:00
2022-11-07T18:23:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:২৩ পিএম   (ভিজিট : ২০০)
X

যশোর শার্শা উপজেলার গোড়পাড়া সীমান্ত থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম পাঁচ কোটি ৩৩ লাখ টাকা।

সোমবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী গোড়পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নাইম হোসেন ও আজহারুল ইসলাম। তারা শার্শা উপজেলার বাসিন্দা।  

নাভারন সার্কেলের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, বিকালে গোড়পাড়া গ্রামের আমতলা নামক স্থানে ভারতে পাচারের জন্য স্বর্ণের বিশাল একটি চালান নিয়ে পাচারকারীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জনের দেহ এবং ব্যাগ তল্লাশি করে ৬২টি স্বর্ণের বার পাওয়া যায়। সাত কেজি ২৫ গ্রাম ওজনের এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৩৩ লাখ টাকা।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy