ভালুকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর ভস্মীভূত

ভালুকা প্রতিনিধি

সারাবাংলা

ভালুকায় আগুন লেগে ৫৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায়

2022-11-07T18:32:11+00:00
2022-11-07T18:32:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর ভস্মীভূত
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৩০)
X

ভালুকায় আগুন লেগে ৫৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার আব্দুর রাশিদ ঢালী ও আইয়ুব আলী পিন্টুর বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে বিভিন্ন মিল কারখানায় কর্মরত নিম্ন আয়ের শ্রমিকদের তালাবদ্ধ রুমে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘরগুলোতে তারা ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বাড়ির মালিক আইয়ুব আলী পিন্টু বলেন, আগুনে ৫৩টি রুম পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy