আখাউড়ার কালন্দি খালে প্রাণ ফেরাতে উচ্ছেদ অভিযান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে সোমবার

2022-11-07T18:47:52+00:00
2022-11-07T18:47:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ার কালন্দি খালে প্রাণ ফেরাতে উচ্ছেদ অভিযান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৬৯৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপি ওই খালে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে পৌর এলাকার সড়ক বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ কার্যক্রম চলছে। কাজ করছেন ১০০ জন শ্রমিক, নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ। ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। অভিযান সূত্র জানায়, কালন্দি খালের দুপাড়ে দখলে থাকা ৩৪ জনকে স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে অনেকেই স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করেন। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

সোমবার সকাল থেকে প্রশাসন নিজেরাই উচ্ছেদ অভিযানে নামে। এ সময় ভেকু দিয়ে ও শ্রমিক লাগিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। খালের এ’পাশ থেকে ওপাশে ২১ থেকে ৩২ ফুট পর্যন্ত জায়গা রেখে খালে উচ্ছেদ অভিযান চালানো হয়। ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন বলেন, ‘মালিকদের অনেকে নিজেরাই স্থাপনা সরিয়ে নিয়েছেন। আমরাও চাই এ খালটি দখলমুক্ত হোক। খালটি দিয়ে পানি প্রবাহ হলে অনেক ধরণের সমস্যা থেকে আমরা মুক্ত হবো।’

কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমার সাথে তিনি জানান, অবৈধ দখলদারদেকে আমরা নোটিশ দিয়েছি তাদের অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য। নোটিশ সাধারণত ৭ দিনের দেওয়া হয় সেখানে আমরা ২১ দিনের নোটিশ দিয়েছি, নোটিশ জারি আছে এবং মাইকিং করেছি। এই অবৈধ দখল উচ্ছেদের জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আজকেই অভিযান শেষ করছি না। কালন্দি খাল যতক্ষণ না পর্যন্ত দখলমুক্ত হবে ততদিন এ অভিযান চালানো হবে। যারা নিজ উদ্যোগে স্থাপনা সরাননি তাদেরটি সরিয়ে দেওয়া হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy