ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চাচার হাতে ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৬০) খুন হয়েছেন। নিহত নুরুল ইসলাম পাঠান বনোয়াকান্দা গ্রামের

2022-11-07T20:19:30+00:00
2022-11-07T20:19:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৮:১৯ পিএম   (ভিজিট : ২২৯)
X

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চাচার হাতে ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৬০) খুন হয়েছেন। নিহত নুরুল ইসলাম পাঠান বনোয়াকান্দা গ্রামের বাসিন্দা। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে নূরুল ইসলাম তার নিজের জমিতে বেড়া দিতে গেলে চাচা আজমান আলী পাঠান ও তার ছেলে মঞ্জুরুল পাঠান এবং ভাতিজা আনোয়ার পাঠান তাকে বাধা দেন। এনিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy