কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় নিহত ১

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রেজাউল করিম (৩০) নামে ব্যাটারী চালিত রিকশা (টমটম) চালক নিহত হয়েছেন। সোমবার

2022-11-07T20:27:34+00:00
2022-11-07T20:27:34+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় নিহত ১
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৮:২৭ পিএম   (ভিজিট : ২১২)
X

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রেজাউল করিম (৩০) নামে ব্যাটারী চালিত রিকশা (টমটম) চালক নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগর পান খালী এলাকার আবু ছৈয়দের ছেলে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সোমবার সকাল সাড়ে দশটায় পৌরশহরের সরকারি হাসপাতাল সড়কের মাথায় পৌঁছালে হঠাৎ তার গাড়ীর একটি চাকা খুলে পড়ে। এসময় অপর একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হয় টমটম চালক রেজাউল।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে দুপুর একটার দিকে তিনি মারা যান।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, চকরিয়া পৌরশহরে টমটম চালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy