শীতলক্ষ্যা থেকে বুয়েট ছাত্র পরশের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) এর

2022-11-08T13:02:37+00:00
2022-11-08T14:45:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শীতলক্ষ্যা থেকে বুয়েট ছাত্র পরশের লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১:০২ পিএম  আপডেট: ০৮.১১.২০২২ ২:৪৫ পিএম  (ভিজিট : ২৪৩)
X


 ঢাকা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানীঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।

নিহত ফারদিন নূর পরশ ফতুল্লার দেলপাড়া কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন বলে জানা যায়। নিহত পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে বিষয়টি আমরা নারায়ণগঞ্জ নৌ-পুলিশকে জানাই। পরে নৌ-পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ছাত্রের পরিচয় পাওয়া যায়। নিহত ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এর পর তার বাবা কাজী নুরুদ্দিন ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান ওসি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy