সিরাজগঞ্জে পাটের গুদাম আগুনে পুড়ে ছাই, প্রায় ১০ কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০টি পাটের গুদাম। আগুনে প্রায় ১৭ হাজার মণ পাট ও ৬০

2022-11-08T14:40:23+00:00
2022-11-08T14:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে পাটের গুদাম আগুনে পুড়ে ছাই, প্রায় ১০ কোটি টাকার ক্ষতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ২:৪০ পিএম   (ভিজিট : ২১৪)
X


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০টি পাটের গুদাম। আগুনে প্রায় ১৭ হাজার মণ পাট ও ৬০ হাজার চটের বস্তা পুড়েছে, যাতে অন্তত ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার গভীর রাতে আগুন লাগার পর আটটি ইউনিটের টানা ছয় ঘণ্টা চেষ্টার পর আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাফিউল হাসান ভূঁইয়া জানান। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ১৩ জন ব্যবসায়ী গোডাউনগুলো ভাড়া নিয়ে পাট মজুত করে রাখতেন। তাঁদের মধ্যে মোকলেছুর রহমান ডাবলুর আড়াই হাজার মণ, ইউনুছ আলী তালুকদারের ১ হাজার ২০০ মণ, আইয়ুব আলীর ৪০০ মণ, শামীম রেজার ২০০ মণ, রিপনের ১ হাজার মণ, শ্রী গজন কুমার সাহার ১ হাজার ২০০ মণ, আসাদুল ইসলামের ৪ হাজার মণ, রজব আলীর ২ হাজার মণ, সোলাইমানের ২ হাজার মণ, আব্দুর রউফ সরকারের ২৫০ মণ ও শ্রী লোটন কুমার কুণ্ডুর ৩০০ মণ পাট ছিল এবং শহিদুল ইসলামের ৬০ হাজার চটের বস্তা ছিল।

এ ছাড়া ওই সব গুদামে আরও অনেক ব্যবসায়ী পাট ও চটের বস্তা মজুত রেখে পরে রপ্তানি করতেন বলে ব্যবসায়ীরা জানান।

গুদামের শ্রমিকেরা জানান, হঠাৎ করে গতকাল দিবাগত রাত ২টার দিকে এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে তাঁদের ঘুম ভেঙে যায়। বেরিয়ে এসে দেখেন গুদামে আগুন জ্বলছে। গুদামের সামনের দিকে লাগা আগুন মুহূর্তের মধ্যেই ১০টি গুদামে ছড়িয়ে যায়।
ব্যবসায়ী ইউনুছ আলী বলেন, ‘গুদামে ১ হাজার ২০০ মণ পাট রেখে পরে রপ্তানি করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। রাতের এমন ঘটনায় সব আশা-ভরসা শেষ হয়ে গেল। আগুন নিভলেও রেখে গেল ক্ষতির চিহ্ন।

উল্লাপাড়া পাট বন্দর বণিক সমিতির সহসভাপতি মোকলেছুর রহমান ডাবলু জানান, গুদামে তাঁর আড়াই হাজার মণ পাট মজুত ছিল। কিছুদিন আগেই কৃষকদের কাছ থেকে এসব পাট সংগ্রহ করেন তিনি এ ঘটনায় এলাকায় পাটের সংকট দেখা দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

উল্লাপাড়া জুট ইন্সপেক্টর রফিকুল ইসলাম  জানান, আগুনে ১০টি গুদামে থাকা প্রায় ১৭ হাজার মণ পাট এবং ৬০ হাজার চটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (পাবনা অঞ্চল) সাফিউল হাসান ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পাবনাসহ আশপাশের উপজেলা থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। ৬ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্র ও কারণ  জানতে তদন্ত হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy