আখাউড়ায় তিন অংশে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির তিনটি অংশ। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার

2022-11-08T14:47:33+00:00
2022-11-08T14:47:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় তিন অংশে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ২:৪৭ পিএম   (ভিজিট : ৩৪২)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির তিনটি অংশ। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকুট গ্রামে এবং পৌরশহরের মসজিদ পাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দুটি অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌরবিএনপি ও অঙ্গ সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খারকুট গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সি: সহ-সভাপতি ইউসুফ সারোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য হাছিব হুমায়ন, উপজেলা বিএনপির সদস্য এম.এ. রউফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রমজান হোসেন, শাহজাহান চৌধুরী, ছাত্রদলের সাবেক সি: সহ সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

অপরদিকে মসজিদ পাড়ায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাদেম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম তুরান প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, জিয়া পরিষদের সভাপতি নাজির হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম শিশু, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ প্রমুখ।

দোয়া পাঠ করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ রাসেল মোল্লা। এদিকে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু মোবাইল ফোনে জানান বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় তার অফিসে সন্ধ্যায় দিবসটি পালন করেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy