অধ্যাপক ড. সুজিত সরকার আর নেই

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ, লেখক, কলামিস্ট, চিন্তাবিদ, গণমানুষের আন্দোলনের অন্যতম সারথি প্রফেসর ড. সুজিত সরকার

2022-11-08T16:49:59+00:00
2022-11-08T16:49:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অধ্যাপক ড. সুজিত সরকার আর নেই
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ, লেখক, কলামিস্ট, চিন্তাবিদ, গণমানুষের আন্দোলনের অন্যতম সারথি প্রফেসর ড. সুজিত সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। অধ্যাপক সুজিত সরকারের ছেলে অনুদীপ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়ানোর সময় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার রাবি বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, উদীচী রাজশাহী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য, কবিকুঞ্জের উপদেষ্টা, হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি পদ ছাড়াও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে 'নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস' অন্যতম।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার,জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ, কবি কুঞ্জ রাজশাহী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy