গার্ডকে বেঁধে রেখে ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ব্রিজ নির্মাণ সাইডে তিনজন নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে লুট

2022-11-08T17:30:18+00:00
2022-11-08T17:30:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গার্ডকে বেঁধে রেখে ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫:৩০ পিএম   (ভিজিট : ২২৪)
X

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ব্রিজ নির্মাণ সাইডে তিনজন নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নূরে আলম সিদ্দিকী।

গ্রেপ্তার ডাকাতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের আব্দুল বাছেদ আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের হযরত আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩৫)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১ নভেম্বর ভোররাত ৩টার দিকে যমুনা নদীর তীরে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পে জেলে সেজে আসে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা প্রাণ আরএফএল কোম্পানির ওই তিন নাইটগার্ডকে বেঁধে রেখে ও ব্যাপক মারপিটের পর ১২৪৪ কেজি রড, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, পাইপ, টুলবক্স, ডিজেলসহ ১৮ প্রকারের মালামাল লুট করে নৌকাযোগে পালিয়ে যায়। লুট হওয়া এসব মালামালের মূল্য প্রায় পৌনে ৯ লাখ টাকা।

পরদিন ২ নভেম্বর অজ্ঞাতনামা ১২/১৫ জনকে আসামি করে প্রাণ আরএলএফ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেন। মামলার পর সদর থানা পুলিশের একটি টিম তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের সনাক্ত করা হয়। সোমবার (৭ নভেম্বর) টাঙ্গাইল জেলার কালিহাতী, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্যদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ১২৪৪ কেজি রড ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy