আখাউড়ায় মাদকসহ আটক ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মনিয়ন্দ ইউপির মাঝিগাছা গ্রামের মো.

2022-11-08T19:38:43+00:00
2022-11-08T19:38:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মাদকসহ আটক ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৩১২)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মনিয়ন্দ ইউপির মাঝিগাছা গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. বশির মিয়া, আখাউড়া পৌর এলাকা নারায়নপুর মধ্যে পাড়ার মৃত নুরুল আলমের ছেলে সজিব মিয়া ও টঙ্গী মোরকন পশ্চিম পাড়ার শাহজাহান মিয়ার ছেলে নূর হোসেন।

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মো. বশির মিয়ার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও সজিব মিয়া এবং নূর হোসেনের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম  জানান, পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয় আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy