ফেনীতে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদের খন্ডলহাই বাজারের পাশে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোজাম্মেল (৩২) নামে নির্মাণ শ্রমিক

2022-11-08T20:41:42+00:00
2022-11-08T20:41:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেনীতে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৮:৪১ পিএম   (ভিজিট : ২২৭)
X

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদের খন্ডলহাই বাজারের পাশে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোজাম্মেল (৩২) নামে নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিক মোজাম্মেল বাই-সাইকেল যোগে স্থানীয় বেকের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে ছুটে আসা ধান বোঝাই একটি দ্রুতগামী ট্রাক মোজাম্মেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মোজাম্মেল উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মৃত মৌলভী আমির হোসেনের ছেলে তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy