প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩:৫৬ পিএম (ভিজিট : ২৪৮)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অংশ নেয়।
র্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ, কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সফিক আহমেদ প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ২৪টি স্টল রয়েছে। বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।
-বাবু/এ.এস