প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩:৫৯ পিএম (ভিজিট : ৩৭৫)

X
নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ নিজস্ব হলরুমে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, সংরক্ষিত সদস্য মেহেরুন আক্তার পলিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী,সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো,চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিদায়ী ইউএনও’কে সম্মননা ক্রেষ্ট দেওয়া হয়েছে।
-বাবু/এ.এস