কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামেড় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতি পাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যু ঘটেছে।

2022-11-09T17:45:47+00:00
2022-11-09T17:45:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২১০)
X

কুড়িগ্রামেড় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতি পাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। মৃত নারীর নাম রমিচা বেগম (৩৬)। তিনি ওই এলাকার সাত্তার আলীর কন্যা ও দুই সন্তানের জননী। 

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়িতে বিদ্যুতের মিটারে রাতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিচ্ছিল মৃতের ছোট ভাই মকমল হোসেন। বুধবার সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তার তখন পর্যন্ত সংযোগ দেওয়া ছিল। পরে রমিচা বেগম ওই তার গুছিয়ে নিতে গেলে তিনি সেখানেই বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। 

পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করেন। অন্যদিকে, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy