গণসমাবেশ সফলে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। বুধবার (৯ নভেম্বর) সিলেট জেলা বিএনপির

2022-11-09T19:16:23+00:00
2022-11-09T19:16:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণসমাবেশ সফলে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৬০)
X

আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। বুধবার (৯ নভেম্বর) সিলেট জেলা বিএনপির নেতারা দিনভর প্রচারণা চালিয়েছেন জৈন্তাপুর উপজেলায়। এসময় নেতৃবৃন্দ জৈন্তাপুরে সভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। 

পৃথক স্থানে সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে খাদ্য সংকট বিরাজ করছে। রিজার্ভ সংকটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। আমাদের বেশিরভাগ নিত্যপণ্য আমদানিনির্ভর। কিন্তু রিজার্ভ সংকটের কারণে আমদানিকারকরা এলসি খুলতে পারছেন না। আওয়ামী লীগের নেতারা বিদেশে অর্থপাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছেন। এদের হাত থেকে দেশকে মুক্ত করা না গেলে মানুষ বাঁচানো যাবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না। বিএনপি দেশ ও মানুষকে রক্ষা এবং গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে। তাই এ আন্দোলনে সর্বসাধারণকে অংশ নিতে হবে।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, শামীম আহমদ, কামরুল হাসান শাহীন, এ্যাডভোকেট সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy