মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার

2022-11-10T15:49:44+00:00
2022-11-10T15:49:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২২৭)
X

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে।

র‌্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড, রবিরবাজার রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং, সচেতনতামূলক কার্যক্রম  ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত বিসমিল্লাহ ষ্টোরকে ৪ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত দূর্জয় ষ্টোরকে ৪ হাজার টাকা, রবিরবাজার রোডে অবস্থিত ডায়মন্ড বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy