কালিহাতীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্রদের মাঝে অটো রিকশা বিতরণ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দারিদ্র শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে

2022-11-10T16:26:43+00:00
2022-11-10T16:26:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্রদের মাঝে অটো রিকশা বিতরণ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩১৩)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দারিদ্র শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অটো রিকশা এবং ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে ৫টি অটো রিকশা ও ৯টি ছাগল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy