রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা

2022-11-10T19:08:37+00:00
2022-11-10T19:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭:০৮ পিএম   (ভিজিট : ২০৩)
X

নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোমেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল্লা প্রমুখ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে শীতকালীন মসুর ডাল গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচি উপজেলার ১ হাজার ৭৩৫ জনের মাঝে বীজ চাষিদের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেক চাষিকে বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, শীতকালীন মসুর ডাল গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ১হাজার ৭৩৫ জনকে আনা হবে। উদ্ভোধনী দিনে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের ৬৫ জন কৃষকের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রমে প্রতিটি ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy