টেকনাফে অপহৃত ১১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ১১ রোহিঙ্গাকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

2022-11-11T00:09:06+00:00
2022-11-11T00:09:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টেকনাফে অপহৃত ১১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২:০৯ এএম   (ভিজিট : ২১১)
X

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ১১ রোহিঙ্গাকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বলেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে টেকনাফের মহেশখালীয়া পাড়া থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালীর জামতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পের আব্দুর রশিদ, উখিয়ার কুতুপালং বালুমাঠ ক্যাম্পের আইয়ুব, উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্পের আমির হোসেন এবং স্থানীয় টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার রবিউল আলম।


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মো. ফারুক, মো. আলম, কুতুপালং ক্যাম্পের একরামুল হাসান, তৈমর, বালুখালী ক্যাম্পের মো. রফিক, মো. জালাল, মোজাম্মেল, কিশোর মো. সাদেক, মো. জুবায়ের, নুর কামাল এবং ফাতেমা।


ওসি আব্দুল হালিম বলেন, অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের কৌশলে অপহরণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এ বিষয়ে মামলা করে আটক ৪ জনকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ইনচার্জের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।


বাবু/এসআর







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy