শেরপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের বালিজুড়ি এলাকার শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটার গান) অস্ত্রসহ মো. ফারুক আহমেদ (৩৪) নামের

2022-11-11T15:50:03+00:00
2022-11-11T15:50:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৩:৫০ পিএম   (ভিজিট : ২১৫)
X

শেরপুরের বালিজুড়ি এলাকার শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটার গান) অস্ত্রসহ মো. ফারুক আহমেদ (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকাল ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফারুক ঝিনাইগাতী উপজেলার ডাকাবর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. ফারুক আহমেদ নামের এক যবুককে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটার গান) অস্ত্র, ১৩৪ বোতল বিদেশি মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, সিমসহ দুইটি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদ ও ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy