ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় কাইয়ুম ফকির (১৭) নামে ট্রাকটির হেলপারের মৃত্যু

2022-11-11T16:15:04+00:00
2022-11-11T16:15:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ২২২)
X

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় কাইয়ুম ফকির (১৭) নামে ট্রাকটির হেলপারের মৃত্যু হয়েছে। নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদীর বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।

শুক্রবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের হেলপার কাইয়ুম গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা ইসলাম বলেন, কাইয়ুমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy