রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ২

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী রেল বাজার এলাকায়

2022-11-11T16:39:47+00:00
2022-11-11T16:39:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ২
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৩৮)
X

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী রেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল আ. হালিম ৪০ ও  জিন্নাত আলী। রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিউটি চলাকালীন অবস্থায় গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ বাস পুলিশের ভ্যানকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ওসি কামরুল ইসলাম জনান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দুর্ঘটনার এলাকায় বসবাসর এত সাধারণ মানুষ জানান। বেপরোয়া গাড়ি চালানোর কারণে মাঝে মাঝে ঘটে এরকম ধরনের দুর্ঘটনা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy