ডোমারে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়েছে।শুক্রবার(১১ নভেম্বর)সকালে ডোমার ডাকবাংলো সংলগ্ন

2022-11-11T16:43:48+00:00
2022-11-11T16:43:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৯১)
X

নীলফামারীর ডোমারে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে ডোমার ডাকবাংলো সংলগ্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে উপজেলা পরিষদের সহযোগিতায় ক্ষুদে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় আতাউর রহমান, ফারুক হোসেন, জগবন্ধু রায় প্রমুখ। 

শেষে চতুর্থ দফায় ৪০ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়ের মাঝে জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়। এ যাবত প্রায় দুই শতাধিক বালক ও বালিকা ফুটবল খেলোয়াড়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy