কমলগঞ্জে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলমগীর হোসেন, কমলগঞ্জ

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজারের একটি বটগাছ ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে

2022-11-11T16:59:14+00:00
2022-11-11T16:59:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আলমগীর হোসেন, কমলগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২৯৬)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজারের একটি বটগাছ ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে অবস্থিত গরম শাহর মাজারের একটি বটগাছের ডালে অজ্ঞাত যুবকের (৪৫) লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা।

পরে কমলগঞ্জ পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বটগাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে। মাজারের গাছে কীভাবে বালাগঞ্জের বাসিন্দার লাশ ঝুলছে— এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা হলেও পুলিশি তদন্তে মূল রহস্য উদঘাটন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ জানিয়েছে, মরদেহর পোশাকের পকেট থেকে আইডি কার্ড, মোবাইল ফোন, টাকা পাওয়া গেছে। আইডি কার্ডের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম বাবুল মিয়া (৪৫)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন আর কীভাবে গাছের ডালে ঝুলল তা তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে রহস্য উদঘিাটন করা সম্ভব হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy