ডিমলায় ভুয়া দলিল তৈরী করার দায়ে আটক ৬

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ভুয়া দলিল তৈরী করার দায়ে ৬ জনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। আটককৃতরা হলেন, ডিমলা সদর

2022-11-11T18:20:38+00:00
2022-11-11T18:20:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ভুয়া দলিল তৈরী করার দায়ে আটক ৬
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ১৩৯৪)
X

নীলফামারীর ডিমলায় ভুয়া দলিল তৈরী করার দায়ে ৬ জনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। আটককৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু (৫০), সরদারহাট গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র মাজেদুল ইসলাম (৫২)। থানা সূত্রে জানা যায় রফিকুল ইসলাম ও মাজেদুল ইসলাম দীর্ঘদিন যাবত ভুয়া দলিল সৃষ্টি করিয়া আসিতেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা এসআই জাহিদ, এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১৬৫টি তৈরী সীল ও বিভিন্ন মূল্যের ২৮টি স্ট্যাম্প, জাবেদা নকল ৩টি, পাকিস্তান পিরিয়য়েডর স্ট্যাম্প, ভারতীয় দলিল ১টি, কালার লিগ্যাল কাগজ ২০ পিচ, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্য ১৮টি বোতলসহ সরঞ্জাম পাওয়া যায়।

অসাধুভাবে প্ররোচিত হইয়া প্রতারনা করিয়া জাল জালিয়াতি করায় ১৮৬০ সালে প্লাম কোর্ট এর ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ ধারা দু’জনের বিরুদ্ধে ডিমলা থানার একটি মামলা করেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ। যাহার মামলা নং-১২/২২, অপর দিকে জাল জালিয়তি পৃথক পৃথক দুইটি মামলায় আরও ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নূর আলম স্বপন, নজরুল ইসলাম, মামলা নং- ১০, তারিখ- ১০ নভেম্বর-২০২২ ও সি.আর ১০৭/২২ মামলায় অক্ষয় কুমার রায় ও মহর আলী।

এ বিষয় ডিমলা থানার ওসি লাইছুর রহমান ও ওসি তদন্ত বিশ্বদেব রায় বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে সরকারি অফিস দপ্তরের সীল মোহরসহ ভুয়া দলিল তৈরী করে আসিতেছে। এ ব্যাপারে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। আজ ১১ নভেম্বর বিকালে আটককৃতদের নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy