মাগুরায় সমাজতান্ত্রিক দল বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

লিটন ঘোষ জয়, মাগুরা

সারাবাংলা

পুঁজিবাদী শোষণ-বৈষম্য, খাদ্যপণ্য-জ্বালানী তেল-সার-বাস ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, ফ্যাসিবাদী দুঃশাসন, সাম্প্রদায়িকতা, নারীনির্যাতন ও ধর্ষণ রুখে দাঁড়ান; বিকল্প গড়ে

2022-11-11T18:39:53+00:00
2022-11-11T18:39:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মাগুরায় সমাজতান্ত্রিক দল বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন
লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২২৫)
X


পুঁজিবাদী শোষণ-বৈষম্য, খাদ্যপণ্য-জ্বালানী তেল-সার-বাস ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, ফ্যাসিবাদী দুঃশাসন, সাম্প্রদায়িকতা, নারীনির্যাতন ও ধর্ষণ রুখে দাঁড়ান; বিকল্প গড়ে তুলুন, সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন" এই আহ্বানকে সামনে রেখে বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  ও ১০৫তম নভেম্বর বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১১ নভেম্বর, ২০২২) বিকাল সাড়ে ৪টায় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থগারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অদ্বিতীয়া আইচ তুলি, পূর্ণিমা মন্ডল, তনুশ্রী আইচ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, ঝিনাইদহ জেলা শাখা আহ্বায়ক এড. আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান ও বাসদ মাগুরা জেলা শাখার সদস্য আব্দুর সাত্তার। সভা পরিচালনা করেন বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব  ভবতোষ বিশ্বাস জয় ।

বক্তাগণ বলেন, দীর্ঘ ৪২ বছরের পথ চলতে গিয়ে দলকে বাহ্যিক ও আভ্যন্তরীণ নানা ঘাত-প্রতিঘাত, প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। জন্মলগ্ন থেকেই বাসদ দেশের সামরিক শাসনবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে শিক্ষা আন্দোলন গড়ে তোলা, অর্থনীতিবাদী ধারার বিপরীতে সঠিক বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন সংগ্রাম, চাষি আন্দোলন গড়ে তোলায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুর্জোয়া ধারার বিপরীতে বাম ধারাকে শক্তিশালী করতে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণের ভিত্তিতে সব সময়ে আন্দোলনে শক্তি সমাবেশ ঘটানোর প্রয়াস চালিয়ে আসছে।

আলোচনা সভা থেকে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, দুঃশাসন রুখে দাঁড়ানো; গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার এবং সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করার আহ্বান জানান হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy