দূর্বৃত্তের গুলিতে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে দূর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুইয়া (৩৭) নিহত হয়েছেন।শুক্রবার

2022-11-12T00:13:33+00:00
2022-11-12T00:17:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূর্বৃত্তের গুলিতে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১২:১৩ এএম  আপডেট: ১২.১১.২০২২ ১২:১৭ এএম  (ভিজিট : ২৭৭)
X


বাগেরহাটে দূর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক  দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুইয়া (৩৭) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত নুরে  আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বড় ভাই আবুল কাশেম সেলিম ভুইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামের একব্যক্তি অজ্ঞাত দুর্বৃত্তের গুলি নিহত হয়েছেন। তিনি বিএনপি নেতা ছিলেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে। 

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy