প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৩:২৬ পিএম (ভিজিট : ২১৭)

X
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারি পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করেছে পুলিশ।
পালিয়ে যাওয়া তিন মাদক কারবারী হলেন, উপজেলার সাবরাং ইউপির দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২), পুরান পাড়া এলাকার আব্দুল গণির ছেলে মো. কামাল (৩২ ), ঝিনাপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদ মেম্বারের ছেলে শমসু (৪৮)৷ টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ৪ টার দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পলাতক ১নং আসামি জসিম উদ্দিন এর বসত ঘর হইতে ৪৫২ ক্যান বিয়ার, ২৪টি কাচের বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার করা হয়। ওসি জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে৷ তাদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে৷
বাবু/জেএম