নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে

2022-11-12T16:14:05+00:00
2022-11-12T16:14:05+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৮৪)
X

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে ইঞ্জিনের নিচে তৈরি করা বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের অভিযোগে রংপুর জেলার কোতোয়ালি উপজেলার পূর্ব বড়বাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে চালক রহিদুল ইসলাম (৩৫) এবং লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশন এলাকার সোলেমান আলীর ছেলে মুসা সরকার (২৮) গ্রেফতার করে। 

র‌্যাব জানান, গ্রেফকারকৃত মাদক ব্যবসায়ীরা ওই গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা হয়েছে।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy