ধান ক্ষেতে মিলল নবজাতকের মরদেহ

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে

2022-11-12T17:00:49+00:00
2022-11-12T17:00:49+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ধান ক্ষেতে মিলল নবজাতকের মরদেহ
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫:০০ পিএম   (ভিজিট : ১৯৬)
X

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান। তিনি আরও জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশ পৌরসভার ৮নং ওয়ার্ডের নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy