বগুড়ায় বিপুল হত্যায় গ্রেফতার ৫

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া শহরের নামাজগড় মসজিদের সামনে শুক্রবার (১১ নভেম্বর) রাতে সেকেন্দার এর ৫ তলা বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত

2022-11-12T18:09:41+00:00
2022-11-12T18:09:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বিপুল হত্যায় গ্রেফতার ৫
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বগুড়া শহরের নামাজগড় মসজিদের সামনে শুক্রবার (১১ নভেম্বর) রাতে সেকেন্দার এর ৫ তলা বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত ব্রেক এন রান নামক বিলিয়ার্ড ক্লাবে পুল খেলাকে কেন্দ্র করে জুনায়েদ আল-হাবিব বিপুল (২১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-বাদুলতলায় উপর্যপুরি ছুরিকাঘাত করিলে বিপুল গুরুতর জখমপ্রাপ্ত হয়।

পরবর্তীতে উপস্থিত লোকজন বিপুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া’য় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম ও ডিবি বগুড়া’র ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ এর যৌথ নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানা পুলিশের যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার বগুড়া জেলার সদর ও শিবগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকুসহ হত্যাকান্ডে অংশগ্রহনকারী পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার মৃত কমল রায় এর পুত্র দীপঙ্কর রায় (১৯), নামাজগড় এলাকার ফটিক হোসেন এর পুত্র আরিফ হাসান (৩২), দক্ষিণ কাটনারপাড়ার মনোয়ার হোসেন এর পুত্র মো. শাকি আল মামুন (২৭), ফুলবাড়ি দক্ষিণ পাড়ার মাহমুদুন নবীর পুত্র মো. শোহাইব নবী (২২) এবং একই এলাকার হাবিবুর রহমান এর পুত্র মো. সাহিল (২০)।

বগুড়া ডিবির অফিসার্স ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন অনান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy