দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সারাবাংলা

দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোলায়মান নিহত হয়েছে। এ ঘটনায় তার

2022-11-12T18:37:02+00:00
2022-11-12T18:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোলায়মান নিহত হয়েছে। এ ঘটনায় তার মেয়ে জামাতা আনিসুর গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) ভোর ৬টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক সোলায়মান (৬৫) দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মানিক হোসেনের ছেলে। গুরুতর আহত জামাতা আনিসুর হমান (৪৫) দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচাঁন মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালি থানার এসআই জাহিদ জানান, শনিবার ভোরে জামাতা আনিসুরকে সাথে নিয়ে নিজের ভ্যান চালিয়ে বিরলের মাধববাটি গ্রাম থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন শ্বশুর সোলায়মান। কাঞ্চন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন শ্বশুর। এসময় গুরুতর আহত জামাতাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মওলা শাহ্ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy