আখাউড়ায় বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্মেলন ছাড়া পৌরশহরের ৬নং ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১২

2022-11-12T20:22:25+00:00
2022-11-12T20:22:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৮:২২ পিএম   (ভিজিট : ২৬১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্মেলন ছাড়া পৌরশহরের ৬নং ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১২ নভেম্বর) বিকালে পৌরশহরের কলেজ পাড়া বাইপাস এলাকায় এ বিক্ষোভ করা হয়। এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কোন নেতাকর্মীকে না জানিয়ে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড  কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি ভেঙ্গে দিয়ে সবার সাথে সমন্বয় করে নতুন কমিটি করার দাবি জানান।
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী, আলমগীর ওসমান প্রমুখ। 

বক্তারা বলেন নামদারী বিএনপি, সাবেক ছাত্রলীগ নেতা কবির আহম্মেদের হস্তক্ষেপে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ৫টি ইউনিয়ন কমিটি গঠন করেছে। উপজেলা আহ্বায়ক কমিটি ঘরে বসে জাসদ, বাসদসহ বিভিন্ন নাম সর্বস্ব দলের লোক দিয়ে পকেট কমিটি দিয়েছে। আখাউড়া থেকে বিএনপির অস্তিত্ব মুছে দেওয়ার জন্য সম্মেলন ছাড়া এসব কমিটি গঠন করেছে। আমরা এসব কমিটি গঠনের নিন্দা জানাই। অবিলম্বে এ কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানান।

সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল বের করে, কবির আহমেদ ভূইয়ার পোস্টারে আগুন লাগিয়ে দেয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রউফ চৌধুরী।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy