প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:৩২ এএম (ভিজিট : ২২২)

X
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যাকাণ্ডের মূল ঘাতক ফরিদ(২৯) সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা পুলিশ ঘাতকদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ও গুলি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, তানু ভুইয়া হত্যার ঘটনায় আমরা ৯ জনকে গ্রেফতার করেছি। রবিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামের একব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১২ নভেম্বর) দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবর স্থানে দাফন করা হয় সাবেক এই ছাত্র নেতাকে।
-বাবু/এ.এস