বুড়িগঙ্গায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার!

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

বুড়িগঙ্গা নদীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লব

2022-11-13T14:06:14+00:00
2022-11-13T14:06:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুড়িগঙ্গায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ২:০৬ পিএম   (ভিজিট : ২৫৯)
X


বুড়িগঙ্গা নদীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লব (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী মন্ডল। তিনি বলেন, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে৷ তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

নিহতের স্বজনরা জানান, বিপ্লব একজন কৃষি খামারি ছিলেন৷ গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ৷

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy